হলদিয়া রেস্তোরাঁয় পচা মাংস - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 May 2018

হলদিয়া রেস্তোরাঁয় পচা মাংস



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: হলদিয়ার রেস্তোরাঁতে মিললো বাসি ও পচা মাছ মাংস বন্ধ করে দেওয়া হল তিনটি রেস্তোরাঁ।  ভাগারকান্ড নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় হওয়ার পর থেকেই নড়েচড়ে বসেছে পৌরসভা গুলি। হলদিয়া শিল্পাঞ্চলে হলদিয়া পৌরসভার একটি দল সোমবার রাত্রি থেকে  অভিযান চালায়। হলদিয়া যেহেতু শিল্পাঞ্চল এলাকা তাই প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে।খাওয়ার জন্য এই সকল রেস্তোরাঁ গুলিতে খাওয়া দাওয়া করেন। স্বস্থ্য বিষয়ক পৌর পারিষদ আজিজুল রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল হলদিয়ার দেভোগ ও টাউনশিপ এলাকার হোটেল ও রেস্তোরাঁ গুলিতে অভিযান চালায়। রেস্তোরাঁর কিচেন গুলি পরিদর্শন করেন তারা এবং দুটি রেস্তোরাঁ থেকে বাসি মাংস ও মাছ সংগ্রহ করে নিয়ে আসে পরীক্ষা করার জন্য। হলদিয়া পৌরসভার পৌর পারিষদ স্বাস্থ্য আজিজুল রহমান বলেন,হলদিয়া এত বড় শিল্পাঞ্চল এলাকা এখানে বাইরে থেকে শিল্পপতিরা ও মানুষ জন আসে। হোটেল রেস্তোরাঁ গুলি আজ অভিযান চালিয়ে যা দেখা গেলো অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে কিচেন গুলিতে। তিনটি রেস্তোরাঁ থেকে বাসি মাংস ও মাছ পাওয়া গেছে ঐ রেস্তোরাঁ দুটিকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দিনেও অভিযান চালানো হবে।

No comments:

Post a Comment

Post Top Ad