জয়ন্ত সাহাঃ ইসিএলের বিভিন্ন কোলিয়ারীতে কর্মরত ঠিকা শ্রমিকদের ইসিএল কর্তৃপক্ষ বিনা কারনে সমস্ত ঠিকা শ্রমিকদের কাজ থেকে বসিয়ে দেয়,গত এপ্রিল মাসে ঠিকাশ্রমিক অধিকার সংঘটন আসানসোল জেলা শাসক দপ্তরের সামনে চাকুরীতে পুর্নবহালের দাবীতে বিক্ষোভ প্রদর্শন দেখিয়েছিল।জেলাশাসক সংঘটনকে জানিয়ে ছিলেন ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছেন ২৪ এপ্রিলের মধ্যে সমস্ত ঠিকা শ্রমিকদের কাজে ফিরিয়ে নেওয়া হবে।
কিন্তু এপ্রিল মাস পেরিয়ে গেলে ও ইসিএলের তরফ থেকে কোনও রকম যোগাযোগ না করাতে শ্রমিক অধিকার ইউনিয়ন গত সোমবার থেকে জেলা শাসকের দপ্তরের সামনে আমরন অনশনে বসেছেন,তাদের দাবী যতক্ষন পর্যন্ত তাদের চাকরীতে পুর্নবহাল করা হবে ততদিন পর্যন্ত তারা রিলে অনশন চালিয়ে যাবেন।আজ ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়নের অনশন চারদিনে পড়লো।


No comments:
Post a Comment