কলকাতায় জালনোট সহ গ্রেপ্তার দু’জন। গতরাতে বড়বাজারের ক্যানিং স্ট্রিট থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। উদ্ধার হয়েছে ২ হাজারের নোটে ১০ লাখ টাকার জালনোট। ধৃতদের আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।
সোমবার রাত আটটা নাগাদ কলকাতার বড়বাজারের ক্যানিং স্ট্রিট মার্কেটে আবদুস সাত্তার এবং আজাদ শেখ জালনোট দিয়ে ইলেকট্রিকাল জিনিসপত্র কেনার চেষ্টা করছিল। এদের মধ্যে আবদুসের বাড়ি মালদায়। আর আজ়াদ রাজস্থানের বাসিন্দা। খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় স্পেশাল টাস্ক ফোর্সের (STF) একটি দল। গ্রেপ্তার করা হয় দু'জনকে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ১০ লাখ টাকার জালনোট।
গোয়েন্দাদের ধারণা, ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক জালনোট চক্রের যোগাযোগ রয়েছে। মালদার সাত্তার আর রাজস্থানের আজ়াদের মাধ্যমে এই জালনোট ছড়িয়ে পড়ত পশ্চিম ভারতেও। দু’জনকে জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের হদিশ পেতে চাইছে STF। তাদের সঙ্গে জঙ্গি যোগ আছে কি না সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের আজ এগারোটা নাগাদ ব্যাঙ্কশাল আদালতে তুলে নিজেদের হেপাজতে চাইবে STF।

No comments:
Post a Comment