প্রয়াত বাম প্রাক্তন অর্থমন্ত্রী! হুঁশ নেই রাজনৈতিক মহলের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 1 May 2018

প্রয়াত বাম প্রাক্তন অর্থমন্ত্রী! হুঁশ নেই রাজনৈতিক মহলের


প্রয়াত রাজ্যে বামফ্রন্ট সরকারের প্রথম অর্থমন্ত্রী অশোক মিত্র। বয়স হয়েছিল ৯০ বছর। আজ মিন্টোপার্কের একটি নার্সিংহোমে ৯টা ১৫ মিনিট নাগাদ শেষনিশ্বাস ত্যাগ করেন। ওই নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে এই খবর জানানো হয়েছে। কিছুদিন আগে বার্ধক্যজনিত রোগের কারণে এই বাম নেতাকে ওই নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। অশোক মিত্রের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাম নেতারা।




১৯২৮ সালের ১০ এপ্রিল ঢাকায় জন্ম অশোক মিত্রের। ঢাকা কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েট হন। দেশভাগের পর চলে আসেন কলকাতায়। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁকে ভর্তি নেওয়া হয়নি। এরপর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে M.A. পাশ করেন। ১৯৫০ সালে তিনি দিল্লি স্কুল অফ ইকনমিকসে যোগ দেন। কিছুদিন পরেই তিনি নেদারল্যান্ডসের ইন্সটিটিউট অফ সোশাল স্টাডিজে উচ্চশিক্ষার জন্য চলে যান। ১৯৫৩ সালে সেখান থেকে ডক্টরেট হন।


কর্মজীবনে ১৯৭০-৭২ সাল পর্যন্ত দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন অশোক মিত্র। এরপর ১৯৭৭-৮৭ পর্যন্ত রাজ্যে বামফ্রন্ট সরকারের প্রথম অর্থমন্ত্রী ছিলেন। পরবর্তীকালে জ্যোতি বসুর সঙ্গে মতপার্থক্য হওয়ায় মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। ১৯৯০ সালে রাজ্যসভার সাংসদ হন। যদিও পরে রাজনীতি থেকে অবসর নিয়ে মন দেন সাহিত্যচর্চায়। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান তিনি।

২০০৮ সালের মে মাসে অশোক মিত্রর স্ত্রী গৌরীদেবী প্রয়াত হন। সেই থেকেই কার্যত একা হয়ে পড়েছিলেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad