ব্রেকিং: গঙ্গায় ঝাঁপ!আসামীর পালানোর চেষ্টা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 May 2018

ব্রেকিং: গঙ্গায় ঝাঁপ!আসামীর পালানোর চেষ্টা



মৃন্ময় নস্কর, দক্ষিন ২৪ পরগনা: আদালতে আনার সময় নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করল আসামি। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সাগরের হারাধনপুর থেকে চুরির ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করে সাগর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলার জন্য আনা হচ্ছিল। সাগর থেকে কাকদ্বীপে আসার পথে পড়ে মুড়িগঙ্গা নদী। মুড়িগঙ্গা নদী পার হওয়ার সময় পুলিশের হাত ছাড়িয়ে হঠাৎই নদীতে ঝাঁপ দেয় ধৃত শিবুনাথ করন। এই ঘটনায় থতমত খেয়ে যান উপস্থিত পুলিশ অফিসারেরা। সঙ্গে সঙ্গে শিবুনাথকে নদীতে খুঁজতে শুরু করেন পুলিশ অফিসারেরা। প্রথমের দিকে শিবুনাথকে নদীতে দেখাই যাচ্ছিল না বলে, জানা যায়। ডুব সাঁতার দিয়ে নদী পার হওয়ার আপ্রাণ চেষ্টা করে শিবুনাথ। কিন্তু নদীর জোয়ারের স্রোতের কাছে হার মানে সে। সাঁতার কেটে পালানোর আপ্রাণ চেষ্টা করলেও, তা সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে পুলিশের জালে ধরা দিতে হয় তাকে। নদী থেকে শিবুনাথকে উদ্ধার করে বৃহস্পতিবারই কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad