গৌরব দেবনাথ, হাবড়া: হাবড়ায় ভোটের বলি তিন। হাবড়া বেড়গুম দুই নম্বর পঞ্চায়েতের তৃনমূল ব্লক প্রার্থী বিপ্লব সরকার (৩৬) কে সোমবার সন্ধ্যায় জামতলা স্কুলের সামনে বিজেপির কর্মীরা বেধরক মারধর করে বলে অভিযোগ । আশঙ্কাজনক অবস্থায় হাবড়া হাসপাতালে নিয়ে আসলে সাথে সাথে রেফার করা হয়। বারাসতের একটি বেসরকারি নাসিংহোমে গভীর রাতে মৃত্যু হয় ব্লক প্রার্থী বিপ্লব সরকারের।
পাশাপাশি পৃথিবা পঞ্চায়েতের মধ্যপাড়া এলাকায় তৃনমূল কর্মীদের গন পিটুনি দিয়ে খুনের অভিযোগ দুই তৃনমূল কর্মীকে। উজ্বল সাই ৩২ ও সুশীল দাস ৪৫ । অভিযোগের তির বিজেপি আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে।
খোদ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাবড়া বিধান সভায় প্রার্থী সহ তিনজন তৃনমূল কর্মীর মৃত্যু। ঘটনায় চাপা উত্তেজনা হাবড়া জুড়ে।

No comments:
Post a Comment