বৃষ্টিতে ভাসলো আসানসোল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 May 2018

বৃষ্টিতে ভাসলো আসানসোল




বর্ষা আসতে এখনো মাস খানেক দেরি,তার আগেই ঘন্টাখানেকের বৃষ্টিতে ভেসে গেল রেলপারের কিছু কিছু অঞ্চল।আবার ও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আসানসোল পৌরনিগমের জল নিকাশী ব্যবস্থার করুন হাল।


গত বছর বর্ষাতে রেলপারের বিস্তৃর্ণ অঞ্চল জলমগ্ন হবার পর পৌরনিগম থেকে জলনিকাশীর জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল কার্যত সে সবের কোন কাজ যে হয়নি তা হাতে নাতে প্রমান করে দিল বৃহস্পতিবার ভোরবেলার ঘন্টা খানেকের বৃষ্টিতে।রেলপারের বিভিন্ন এলাকায় রাস্তায় জল জমে গেছে এমনকি এলাকার ঘরের মধ্যে জল ঢুকে গিয়ে জনজীবন বিপর্যস্ত।এলাকাবাসিদের ক্ষোভ পৌর নিগম জল নিকাষির কোন ব্যাবস্থা করে নি,সামান্য বৃষ্টিতে যদি এই অবস্থা হয় তাহলে এবছর বর্ষাতে সমগ্র এলাকা ডুবে যাবে।

No comments:

Post a Comment

Post Top Ad