ভোটের দিন তৃণমূলের নির্দল প্রার্থীদের আটকাতে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠল। রবিবার এই অভিযোগ তুলে সরব হলেন হুগলির কাইনাপুর জিপির বিক্ষুদ্ধ তৃণমূলের নেতা কর্মীরা। এদিন কানাইপুর জিপির একাধিক জায়গায় এই ঘটনায় মহিলারা বিক্ষোভ দেখান।
শনিবার রাতে কানাইপুর জিপির ২৬নম্বর বুথের বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থী সোমা দাসের নির্বাচনী এজেন্ট পরিমল সরকারকে পুলিশ গ্রেফতার করেছেন। তার বিরুদ্ধে শ্লীলতাহানী ও বাড়িতে বোমা রাখার মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনাটি উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের নির্দেশেই হচ্ছে বলে অভিযোগ।
এই ঘটনায় ওই এলাকায় ভোটারদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বলে খবর। কানাইপুর জিপির বিক্ষুব্ধ তৃণমূলের নেতা কর্মীরা অভিযোগ করে বলেন, তাদের নির্দল প্রার্থী মহেশ ঝাঁ, দিপঙ্কর রায় পার্থপ্রদীপ ঘোষকে ভোটের দিন আটকাতে উত্তরপাড়া থানার পুলিশ তৎপর হয়ে উঠেছে বলে অভিযোগ। যদিও এই বিষয়ে উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল বলেন, আমরা চাই ভোটের দিন কোথাও যেন গন্ডোগোল না হয়। পুলিশ কি কাজ করছে সেটার দায়িত্ব আমি নেব কেন। যদিও এই বিষয়ে পুলিশ কিছু বলতে চাননি।

No comments:
Post a Comment