বধূর গায়ে আগুন! দোষী শ্বশুরবাড়ি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 May 2018

বধূর গায়ে আগুন! দোষী শ্বশুরবাড়ি


কেরোসিন গায়ে ঢেলে এক গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টা করা অভিযোগ উঠল তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার কুলবেরিয়া এলাকার। ওই যুবতির নাম তানিয়া বিবি(২৩)। এই ঘটনায় দত্তপুকুর থানায় তানিয়ার শওহর সাহাবুদ্দিন মণ্ডল, শ্বশুর ফজের আলি, শাশুড়ি করুনা বিবি ও ননদ আনোয়ারা বিবির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন তানিয়ার ভাই। অভিযোগের ভিত্তিতে শ্বশুর ফজের আলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের বাকিরা পলাতক।


উত্তর চব্বিশ পরগনার বারাসত ব্লক১-এর ছোটো জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের  কুলবেরিয়ার বাসিন্দা সাহাবুদ্দিন মণ্ডলের সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয় তানিয়ার। তাঁদের তিন বছরের একটি ছেলে আছে। বিয়ে পর থেকেই তানিয়ার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগ, শনিবার অশান্তি চরমে উঠলে পাঁচ লিটার কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে তানিয়াকে পুড়িয়ে মারার চেষ্টা করে তারা। শরীরের অনেকটাই পুড়ে যায় ওই যুবতির। তাঁকে বাঁচাতে এগিয়ে আসেনি পরিবারের কেউ। এরপর তানিয়াকে উদ্ধার করেন স্থানীয়রা। এই মুহূর্তে বারাসাত স্টেট জেনেরাল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad