অবৈধঃ মাতৃত্বের হুঁশ ফিরতে খুন গৃহবধূ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 28 May 2018

অবৈধঃ মাতৃত্বের হুঁশ ফিরতে খুন গৃহবধূ!



স্নেহা চক্রবর্তী, বীরভূমঃ বাড়িতে স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে গ্রামের এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলো পাঁচ সন্তানের মা। সন্তানেরা বড় হতে থাকায় সেই সম্পর্ক আর রাখতে রাজী ছিলেন না ওই গৃহবধূ । সেই আক্রোশে মাঝরাতে গৃহবধূর বাড়ির ঘুমন্ত গৃহবধূ ও তার তার দুই মেয়ে ও এক সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারলো প্রেমিক যুবক । ঘটনায় প্রেমিকা গৃহবধূ সহরবানু বিবি (৩৫) মৃত্যু হয়েছে । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তার দুই মেয়ে মুস্কান খাতুন (১৫) ও রুবি খাতুন (১০) এবং আড়াই বছরের পুত্র রেহান সেখ । ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার জাজিগ্রামের কাছেও কুরবানপুর গ্রামে । ঘটনার পর পলাতক অভিযুক্ত প্রেমিক মংলা সেখ । যদিও পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এই ঘটনা বলে দাবী মৃতার মেয়ের । ঘটনার তদন্ত শুরু করেছে মুরারই থানার পুলিশ ।

No comments:

Post a Comment

Post Top Ad