নিজস্ব সংবাদদাতা : সদ্য প্রকাশিত আইসিসি ক্রিকেট র্যাঙ্কিংয়ে ওয়ান ডে তালিকায় দীর্ঘ পাঁচ বছর পর শীর্ষে উঠে এল ইংল্যান্ড। ভারতকে সরিয়ে দিয়ে মোট ১২৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে জো রুট রা। ২০১৩ সালে শেষবার ওয়ান ডে তালিকায় শীর্ষস্থান দখল করেছিল ইংলিশরা। ১২২ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিরাট কোহলি র ভারত।
নতুন তালিকায় তিন নম্বর স্থানে নেমে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট ১১৩। তালিকায় চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তান। তাদের সংগৃহীত পয়েন্ট যথাক্রমে ১১৩,১১২ ও ১০৪। খেলায় সাফল্য দেখিয়ে তালিকায় সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। তাদের সংগৃহীত পয়েন্ট ৯৩। আইসিসি ওয়ান ডে তালিকায় তলানিতে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ। তালিকায় দশম স্থানে রয়েছে আফগানিস্তান। তাদের সংগৃহীত পয়েন্ট যথাক্রমে ৭৭, ৬৯ ও ৬৩।
এছাড়াও তালিকার একাদশ স্থানে রয়েছে জিম্বাবুয়ে (৫৫) এবং দ্বাদশ স্থানে রয়েছে আয়ারল্যান্ড (৩৮)।

No comments:
Post a Comment