পরকীয়ায় জড়িয়ে পরায় আত্মঘাতী যুবক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 15 May 2018

পরকীয়ায় জড়িয়ে পরায় আত্মঘাতী যুবক



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: পরকীয়ায় জড়িয়ে পরায় আত্মহত্যা যুবকের। সৌমেন গাঙ্গুলী বারুইপুরে দোলতলায় একটি বাড়িতে ভাড়া থাকেন। ৫ বছর আগে বিয়ে বারুইপুরের বৈষ্ণব পাড়ার মেয়ে  মধুমিতার সঙ্গে। তাদের তিন বছরের একটি ছেলে আছে। সোমবার রাতে সৌমেন হাতের শিরা কেটে আত্মহত্যা করেন। অনুমান, অতিরিক্ত রক্তপাত হওয়ায় সৌমেনের মৃত্যু হয়। জানা গিয়েছে, সৌমেন পরকীয়ায় জড়িয়ে পরায় স্ত্রী মধুমিতার সঙ্গে প্রায়ই ঝামেলা লেগে থাকত। অভিযোগ, সোমবার এই একই কারণে অশান্তি চরমে হওয়ায় সৌমেন আত্মহত্যা করেন। তদন্তে বারুইপুর থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad