দুই জায়ের লড়াই ভোট ময়দানে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 6 May 2018

দুই জায়ের লড়াই ভোট ময়দানে



চাঁদনী, মহিষাদল: আইনি জটিলতার ফলে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ধার্য হওয়াকে নিয়ে টানাপড়েন চলছে।  ভোট ঠিক কবে হবে এই প্রশ্ন যখন মানুষের মনে ঘুড়ে বেড়াচ্ছে। ভোট যবেই হোক না কেন দুই ফুল নিয়ে ভোট যুদ্ধে দুই জায়ের লড়াই জমে উঠেছে মহিষাদলের গোয়ালবেড়িয়া গ্রাম।



মহিষাদল ব্লকের নাটশাল ১ নং গ্রাম পঞ্চায়েতের গোয়ালবেড়িয়া গ্রামের ১২৬ নং বুথে এবারে লড়াই কিন্তু তৃনমূল বনাম বিজেপির। আর সেই দুই শিবিরে লড়াই সামিল হয়েছে বেরা পরিবারের দুই জা। এবারে পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে তৃনমূল প্রার্থী করেছে নির্মলা বেরাকে। অন্যদিকে বিজেপি নির্মলার ছোট জা শ্যামলী বেরাকে প্রার্থী করেছে। নির্মলা তৃনমূলের হয়ে সুষ্ঠুভাবে মনোনয়ন জমা করতে পারলেও শ্যামলী কাছে তা খুব চাপের ছিল। বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা করার পর থেকেই ঘর ছাড়া হয়েছিল শ্যামলী ও তার পরিবার। প্রায় কুড়ি পঁচিশ দিন বাইরে থাকার পর এলাকায় ফিরে এসে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছে শ্যামলী। অভিযোগ প্রতিদিনিই শাসক দলের কাছ থেকে হুমকি আসছে কিন্তু তাতেও ভ্রুক্ষেপ না করে নিজের জন্য ভোট চাইতে বেড়িয়ে পড়ছে কখন একা কিংবা সমর্থকদের নিয়ে। শ্যামলী বেরা বলেন, ভোটে জয়লাভ করলে গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন আগে করবেন তাছাড়া পানীয়জল সহ বেশ কিছু সমস্যা আছে এলাকায় তা সমাধান কতরতে হবে। তবে শ্যামলী দেবীর সাফ কথা ভোটের সময় রাজনৈতিক বিরোধ যাই থাকুক না কেন ব্যক্তিগত জীবনে জা জায়ের জায়গায় থাকবে সম্পর্কে কোন প্রভাব পড়বে না। অন্যদিকে রীতিমতো শাসক দল অর্থাৎ তৃনমূল কংগ্রেসের প্রার্থী নির্মলা বেরা একটুও জমি ছাড়তে রাজি নন। তাই বাড়ি বাড়ি প্রচার গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা বলা পাশাপাশি এলাকার উন্নয়ন যাতে হয় সেই জন্য তাকে ভোটে জেতানোর জন্য আবেদন জানান তিনি। নির্মলা দেবী বলেন মমতা বন্দোপাধ্যায় যেমন রাজ্যে উন্নয়ন করছে তিনি ভোটে জিতলে ঐ বুথ এলাকার সার্বিক উন্নয়ন করবেন। নির্মলা বেরারও কিন্তু একই কথা এখানে দুটি রাজনৈতিক দলের লড়াই হচ্ছে। হারজিত তো আছেই তাছাড়া এই ভোট যুদ্ধ নিয়ে দুই জায়ের লড়াই যাই হোক না কেন ভোটের পরে দুজনের সম্পর্কে কোন প্রভাব পড়বে না। এই গোয়ালবেড়িয়া ১২৬ নং বুথে দুই জায়ের লড়াই দ্বিমুখী।  তাই এখন দেখার বিষয় পঞ্চায়েত নির্বাচনে ফলাফলের দিন শেষ হাসি টা কে হাসে।

No comments:

Post a Comment

Post Top Ad