তৃণমূলের বিরোধী তৃণমূল। তৃণমূলের প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এবার সংকটের মুখে শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের কানাইপুর গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতে মোট ৩০টি আসন রয়েছে। তারমধ্যে ২০টা আসন ছিল তৃণমূলের। বিগত বছর তৃণমূলের দখলে থাকা ওই পঞ্চায়েতে এবারে কার্যত তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের লড়াই হতে চলেছে। চলতি পঞ্চায়েত ভোটে তৃণমূলের ২০জন জয়ী প্রার্থীদের মধ্যে ১১জন জয়ী প্রার্থীকেই দল টিকিট দেয়নি। এই ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে দলীয় নেতা কর্মীদের মধ্যে। এই ঘটনায় পঞ্চায়েতের ৯টা আসনেই বিক্ষুব্ধ তৃণমূলিরা টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়িয়ে গিয়েছেন। যদিও শেষ মুহুর্তে ৪জন তাদের প্রার্থীপদ প্রত্যাহার করে নিলেও বাকি ৫জন তাদের প্রার্থীপদ প্রত্যাহার করেননি। পাশাপাশি কানাইপুর অঞ্চল তৃণমূলের সহ সভাপতি ত্রিদিব চক্রবর্তী তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সমর্থনে লড়াই করছেন বলে খবর। এই ঘটনায় আগামী দিনে ব্যাপক সংকটের মধ্যে পড়তে চলেছে কাইনাইপুর গ্রাম পঞ্চায়েত। অন্তত এমটাই মনে করছেন রাজনৈতিক মহল।
বিক্ষুব্ধ তৃণমূল নেতারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা যখন বিগত দিনের জয়ী প্রার্থীদের টিকিট দেওয়ার কথা বলেছেন। পাশাপাশি পুরনো কর্মীদের সম্মান দেওয়ার কথাও বলছেন। সেই নির্দেশ মানছে না জেলা নেতৃত্ব। তারা এই পঞ্চায়েতে বিগত দিনে ১১জন জয়ী প্রার্থীকে টিকিট দেয়নি। তাদের মধ্যে ৯জনই নির্দল হয়ে দাঁড়িয়ে গেছেন।

No comments:
Post a Comment