সুমন রায়, কলকাতা : কলকাতার ক্রীড়াপ্রেমীদের কাছে নতুন সুখবর। ২০১৮ সালের আই পি এলে দুটি প্লে অফ্ ম্যাচ পেল ইডেন গার্ডেন। আগামী ২৩ শে মে এলিমিনেটর এবং ২৫ শে মে দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচ আয়োজনের দ্বায়িত্ব পেল সি এ বি। আগে এই ম্যাচ আয়োজনের কথা ছিল পুণেতে। কিন্তু কাবেরী জলবন্টন নিয়ে সাম্প্রতিক বিতর্কে চেন্নাইয়ের হোম ম্যাচ সরে এসেছে পুণেতে। তাই দুটি প্লে অফ্ ম্যাচের জন্য ভাবা হয় ইডেনকে। মূলত সি এ বি সভাপতি সৌরভ গাঙ্গুলীর প্রচেষ্টায় ম্যাচ দুটি পায় কলকাতা।
আই পি এলের গভর্নিং কাউন্সিল শুক্রবার তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়। কলকাতা এই মূহুর্তে তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে। তাদের কাছে সুযোগ আছে প্লে অফে যাওয়ার। তাই কলকাতা নাইট রাইডার্সকে ইডেনে দেখতে মুখিয়ে আছে দর্শকরা।

No comments:
Post a Comment