জম্মু ও কাশ্মীরে জওয়ানদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ.... - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 6 May 2018

জম্মু ও কাশ্মীরে জওয়ানদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ....


  ফের নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হল জম্মু ও কাশ্মীরে। আজ ভোর থেকে জঙ্গি ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সোপিয়ানে ওই সংঘর্ষ চলছে বলে জানা গিয়েছে।

জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে গতকাল ভোরে শ্রীনগরের ছত্তাবলের গরি মহাল্লা এলাকায় যৌথ অভিযান করেছিল পুলিশ ও সিআরপিএফ। তারপর উভয়পক্ষের সংঘর্ষে সেখানে খতম হয় তিন জঙ্গি। দুপুর পর্যন্ত চলে সংঘর্ষ। ওই ঘটনায় আহত হয়েছিলেন তিন নিরাপত্তারক্ষী। মৃত জঙ্গিদের হেপাজত থেকে উদ্ধার হয় একাধিক বন্দুক ও গোলাবারুদ।

এছাড়া শনিবার পুলওয়ামার রাহমো এলাকায় জঙ্গিরা হামলা চালায় এক স্পেশাল পুলিশ অফিসারের উপর। সৌকত আহমেদ দার নামে আক্রান্ত ওই পুলিশ আধিকারিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি এখন সেখানে চিকিৎসাধীন।

No comments:

Post a Comment

Post Top Ad