চাঁদনী, হলদিয়া: শিল্প শহর হলদিয়ায় সৌন্দর্যায়ন,দূষণ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ,পরিবহণ,নিকাশি সহ শহরের উন্নয়নের জন্য কয়েকটি ক্ষেত্রে কারিগরী,প্রযুক্তিগত ও আর্থিক সহযোগিতার জন্য হলদিয়া পুরসভায় বিশেষ বৈঠক জাপানি কনসাল সহ জাপানি প্রতিনিধিদের নিয়ে।
বৃহস্পতিবার হলদিয়া পুরসভায় আসেন কলকাতাস্থিত কনস্যুলেটের জাপানি কনসাল জেনারেল মাসাইউকি তাগা সহ প্রতিনিধিদল। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ জাপানি কনসাল হলদিয়া পুরসভায় পৌঁছান । তাঁর সঙ্গে আসছেন আরো চার সদস্যের আধিকারিকদের প্রতিনিধি দল। এদিন প্রায় ঘন্টা খানেক ধরে বৈঠক চলে। বৈঠকে জাপানিজ প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারি, হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক সহ সমস্ত কাউন্সিলার ও আধিকারিকগন। এদিন পুরসভায় বৈঠকের হলদিয়া বন্দরে প্রশাসনিক ভবনে বন্দরের আধিকারিকদের নিয়ে একটি বৈঠকও হয়।হলদিয়া বন্দর সহ শিল্প শহর হলদিয়ার বিভিন্ন জায়গা পরিদর্শন করেন।
পুরসভার চেয়ারম্যান শ্যামলকুমার আদক বলেন, শিল্প শহর হলদিয়ায় প্রযুক্তিগত উন্নয়নের জন্য জাপানি কনসাল জেনারেল মাসাইউকি তাগা সহ প্রতিনিধিদলকে আমন্ত্রন জানানো হয়েছিল।তাঁরা আমাদের আবেদনে সাড়া দিয়ে বৃহস্পতিবার আমাদের পুরসভায় বৈঠকে যোগদান করেন। বৈঠকের মাধ্যমে দুই দেশের প্রযুক্তিগত উন্নয়ন ঘটবে বলে মনে করা হচ্ছে।

No comments:
Post a Comment