"মুকুল গদ্দার, বাগদায় এলে ওকে এবার বেঁধে রাখবেন" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 May 2018

"মুকুল গদ্দার, বাগদায় এলে ওকে এবার বেঁধে রাখবেন"




বনগাঁ: আবার আক্রমনাত্মক মন্তব্য জ্যোতিপ্রিয় মল্লিকের| বাঁকা পথে না হেঁটে এবার সরাসরি মুকুল রায়কে গদ্দার রায় বলে কটাক্ষ করলেন খাদ্যমন্ত্রী | বুধবার উত্তর ২৪ পরগনার বাগদা বিধান সভার হেলেঞ্চায় পঞ্চায়েত ভোটের প্রচারে এসে ঠিক এই ভাষাতেই মুকুল রায়কে আক্রমন শানালেন উত্তর ২৪ না জেলা তৃনমূল  সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক | পাশা পাশি অভিমান ভেঙে বাগদার ভূমিপুত্র তৃনমূলের গড় ছেড়ে যাওয়া বিতর্কিত নেতা  দুলাল বরকে সাথে নিয়ে এদিন মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেতা কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবার আহ্বান জানান মন্ত্রী | তিনি বলেন বাগদার প্রতি আমার রাগও ছিল আবার অভিমান ও |


কিন্তু আজ সব ভুলে গিয়ে আবার বাগদায় এসেছি | দুলাল আমাদের ঘরের ছেলে তৃনমূলের পুরোনো সৈনিক | মঙ্গলবার গাইঘাটার সভায় মুকুল রায়ের বিশ্বাস ঘাতক বক্তব্য  প্রসঙ্গে খাদ্যমন্ত্রী  বলেন মমতা বন্দো পাধ্যায় কে জাতীয় কংগ্রেস দল থেকে বহিষ্কৃত করা হয়ে ছিল ৷ তাই তিনি তৃনমূল দল করেছিলেন কিন্তু মুকুল তো নিজেই তৃনমূল থেকে বেরিয়ে গিয়ে দলের গোপন তথ্য বাইরে ফাঁস করছে | ও তো তৃণমূলের সাথে গদ্দারী করছে । মুকুল রায়কে এদিন বাগদার সাধারন একজন তৃণমূলের কর্মীর সাথে তুলনা করে মন্ত্রী বলেন ও এখন বাগদায় এসে সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে | এবার বাগদায় এলে মুকুল রায়কে বেঁধে রেখে সাংবাদিকদের খবর দিতে বলেন মন্ত্রী | এছাড়াও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে   সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুন বিশ্বাস ও হাবড়ার বাপি চৌধুরী খুনে বিচারের প্রসঙ্গ আদালতের বিষয় বলে সু কৌশলে এড়িয়ে যান মন্ত্রী |

No comments:

Post a Comment

Post Top Ad