বিভাস লোধ, কলকাতাঃ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। মঙ্গলবার তিনি শপথ গ্রহণ করেন প্রধান বিচারপতি হিসেবে। এতদিন তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কলকাতা হাইকোর্টের দায়িত্ব পালন করছিলেন তিনি।
এদিন তাঁকে শপথ-বাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। উপস্থিত ছিলেন কলকাতা ছাড়াও ওড়িশা, মাদ্রাজ ও দিল্লি হাইকোর্টের বিচারপতিরাও।
২০১৭ সালের ২৫ অক্টোবর জ্যোতির্ময় ভট্টাচার্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কলকাতা হাইকোর্টের দায়িত্বভার গ্রহণ করেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাকেশ তিওয়ারির স্থলাভিষিক্ত হন বিচারপতি জ্যোতির্ময় ভট্টচার্য। তিনিই এখন স্থায়ী প্রধান বিচাপতির দায়িত্ব নিলেন। সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁর নামই প্রস্তাব করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে।


No comments:
Post a Comment