টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত কলকাতার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 25 May 2018

টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত কলকাতার



বিভাস লোধ, কলকাতা: ইডেন গার্ডেন্সে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে এদিন নামছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। এদিন যে দল জিতবে তাঁরাই ফাইনাল খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। আগের ম্যাচে রাজস্থান রয়্যালসকে বড় ব্যবধানে হারিয়ে কলকাতা। দীনেশ কার্তিকের দল ম্যাচ প্রায় হারতে বসেছিল। সেখান থেকে জয় ছিনিয়ে এনেছেন বোলাররা। এদিকে চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে জেতা ম্যাচ শেষ অবধি হেরে বসেছে হায়দরাবাদ। ফলে কলকাতা মানসিকভাবে অনেকটা এগিয়ে রয়েছে। তার উপরে ঘরের মাঠে খেলা হওয়ায় অ্যাডভান্টেজ কলকাতারই।

টসে জিতলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিক। প্রথমে ফিল্ডিং করবে কলকাতা। সানরাইজার্স হায়দরাবাদ প্রথমে ব্যাট করতে নামছে।

No comments:

Post a Comment

Post Top Ad