ছেলেদের শরীরে কেন থাকে স্তনবৃন্ত? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 6 May 2018

ছেলেদের শরীরে কেন থাকে স্তনবৃন্ত?



শরীরের প্রত্যেকটি অঙ্গের কোনও না কোনও কাজ রয়েছে। মেয়েদের স্তন থাকার কারণ সন্তানকে স্তন্যদান। কিন্তু স্তন্যদান করতে হয় না তবু কেন স্তনবৃন্ত থাকে ছেলেদের?

ছেলেদের শরীরে স্তনবৃন্তের কোনও কার্যকারিতা নেই তবু কেন থাকে স্তনবৃন্ত? এর পিছনে কিন্তু রয়েছে ক্রোমোজোম। মেয়েদের ডিম্বাণুতে থাকে শুধুই এক্স ক্রোমোজোম বা এক্সএক্স। ছেলেদের বীর্যে থাকে ওয়াই এবং এক্স দু’রকম ক্রোমোজোম।

ডিম্বাণুর এক্সএক্স ক্রোমোজোমের সঙ্গে বীর্যের এক্স ক্রোমোজোমে র মিলন ঘটলে সন্তান স্ত্রীলিঙ্গ হয়। উলটোটা, অর্থাৎ বীর্যের ওয়াই ক্রোমোজোমের সঙ্গে এক্সএক্স ক্রোমোজোমের মিলনে সন্তান হয় পুংলিঙ্গ। এমব্রায়োর প্রাথমিক পর্যায়টি দু’ক্ষেত্রে একই রকম থাকে।

কিন্তু তার পরের পর্যায়ে পুংশিশুর ক্ষেত্রে এই ওয়াই ক্রোমোজোমের জন্যেই এমব্রায়োতে টেস্টোস্টেরন হরমোনের প্রাধান্য ঘটে এবং তা পূর্ণাঙ্গ স্তন গঠনে বাধা দেয়। পূর্ণাঙ্গ স্তন না তৈরি হলেও শুধুমাত্র স্তনবৃন্তটি থাকে। একই ভাবে ল্যাবিয়া বা যোনিপট্ট পালটে তৈরি হয় স্ক্রোটাম এবং ক্লিটোরিসটি বদলে হয় পুরষাঙ্গ।

No comments:

Post a Comment

Post Top Ad