২০১৪ সালের ২৬ জুন প্রধানমন্ত্রী হিসেবে ভারতের দায়িত্ব নিয়েছেন নরেন্দ্র মোদী। তার পর থেকে গত ১০ মাসে একের পর এক বিদেশ সফরে গিয়েছেন তিনি। সেই সব দেশ থেকে মোদী উপহার সরূপ পেয়েছেন প্রায় ৩.১১ লক্ষ টাকার জিনিস। তার মধ্যে রয়েছে ৭৫,০০০ হাজার টাকার হীরের কাফলিং, চা খাওয়ার পাত্র, বই, বুদ্ধদেবের মূর্তি, পোর্সেলিন ডিস, মন্দিরের রেপ্লিকা, হাতে আঁকা ছবি এছাড়াও প্রচুর ছবি এবং গয়না। এক আরটিআইয়ের ভিত্তিতে মোদীর পাওয়া এই উপহারের তালিকা প্রকাশ করা হয়েছে রবিবার। তবে কেবল মোদীই নয়। মোদীর উত্তরসূরি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০১০ সাল থেকে ২০১৩ সালের মধ্যে পেয়েছেন ৮৩.৭২ লক্ষ টাকার উপহার। কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী তাঁর বিদেশ সফরে পেয়েছেন ৩.৮৪ লক্ষ টাকার উপহার। বর্তমান কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ পেয়েছেন ৪.৮৩ লক্ষ টাকার উপহার। বিদেশ সফরে উপহার পাওয়ার ব্যাপারে মোদী সবাইকে পিছনে ফেলতে পারেন কি না সেটাই এখন দেখার।
অন্যদিকে এদিনই ভারতীয় বিদেশ মন্ত্রক তরফে জানানো হয়েছে কয়েকদিনের মধ্যেই ইজরায়েল সফরে যাবেন মোদী।
সূত্রঃ বিবিসি

No comments:
Post a Comment