"কংগ্রেসের কর্মসূচিই হল আমার বিরোধিতা": নরেন্দ্র মোদী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 7 May 2018

"কংগ্রেসের কর্মসূচিই হল আমার বিরোধিতা": নরেন্দ্র মোদী


"কংগ্রেসের কর্মসূচিই হল আমার বিরোধিতা করা। এবং বাজেট অধিবেশনে হই হট্টগোল করা।" কর্নাটকে নির্বাচনী প্রচারে গিয়ে এভাবেই কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বেঙ্গালুরু থেকে প্রায় ৪৭০ কিলোমিটার উত্তরে রাইচূড়ে নির্বাচনী প্রচার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে কংগ্রেসকে আক্রমণ করেন। মোদি বলেন, "কংগ্রেসের একটাই অ্যাজেন্ডা, শুধুমাত্র আমার বিরোধিতা ও সমালোচনা করা।"

মোদি আরও বলেন, "লুটতরাজই কংগ্রেসের পরম্পরা। কংগ্রেস আমার উপর রেগে রয়েছে এবং কংগ্রেস নেতারা আমাকে গালিগালাজ করে। এতে আমি একেবারেই আশ্চর্য হই না।" 

No comments:

Post a Comment

Post Top Ad