যারা মমতাকে সাথ দেয় মমতা তাদের ভুলে যায়! মুকুল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 May 2018

যারা মমতাকে সাথ দেয় মমতা তাদের ভুলে যায়! মুকুল



দিদি আমাকে ভয় পাচ্ছেন। তাই আমার বিরুদ্ধে ৯টা মামলা করেছেন। ভেবেছেন, আমাকে জেলে আটকে রাখার ভয় দেখালে আমার মুখ বন্ধ হয়ে যাবে। এখন আমার অনেক কিছু বলার বাকি রয়েছে। মঙ্গলবার বিকেলে সিঙ্গুরের বাজেমেলিয়া স্বাস্থকেন্দ্রের পাশে বিজেপির একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথাই বলেন বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এদিন মুকুল রায় বলেন, মমতা এখন ১কোটি টাকা দামের ছবি আকেন না। কারন, কেনার লোক নেই। সারদা নেই রোজভ্যালি নেই। এদিন মুকুল বলেন, আমি সারদা রোজভ্যালি নিয়ে অনেক তথ্য দিতে পাড়ি। কোথায় কার অফিসে কে মিটিং করেছে।

এদিন মুকুল রায় বলেন, ছত্রধর না থাকলে মমতা জঙ্গলমহলে যেতে পাড়তেন। অথচ সেই ছত্রধর ইউপিএ আইনে জেল খাটছেন। যারা মমতাকে সাথ দেয়। মমতা তাদের ভুলে যায়। এটা মমতার হ্যাবিট। এদিন সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রাক্তন তৃণমূলের এই চানক্য বলেন, ন্যানোপন্থীরা এখন তৃণমূল নেতা হয়ে গিয়েছেন। যারা সিঙ্গুরে আন্দোলন করেছিলেন তারা এখন অনেক দূরে চলে গিয়েছেন। সিঙ্গুরে ইচ্ছুক ও অনিচ্ছুকদের লড়াই ছিল। এদিন মুকুল বলেন, চোর তারাতে গিয়ে ডাকাত নিয়ে এলাম।

পঞ্চায়েত ভোটে বিজেপির মনোনয়ন জমা দিতে না দেওয়ার প্রসঙ্গ টেনে বিজেপির এই কেন্দ্রীয় নেতা বলেন, দিদি বলছেন বাংলায় শুধু উন্নয়ন হয়েছে। অথচ ৩৪শতাংশ আসনে মানুষ মনোনয়ন জমা দিতে পাড়েননি। গ্রাম সভায় ১৬হাজার আসনে সমিতিতে ৩হাজার ও জেলা পরিষদে ২০৬টা আসনে বিরোধীরা প্রার্থী দিতে পাড়েননি। যদি বাংলায় এত উন্নয়ন হয়। তবে জনগনের সামনে মোকাবিকা করতে ভয় কিসের। কেন দিদি পেছন দরজা দিয়ে পালিয়ে যাচ্ছেন।

সবং ইলেকশনের সময় আমাকে খুন করার নির্দেশ দেওয়া হয়েছিল। ওনি যাঁদের হাত ধরে আসেন তাদেরকে উনি ভুলে যান। মঙ্গলবার বিকেলে সিঙ্গুরের বাজেমেলিয়া স্বাস্থকেন্দ্রের পাশে বিজেপির একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথাই বলেন বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়। এদিন মুকুল রায় ওই জনসভা থেকে অভিযোগ করে বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, এক প্রাক্তন আইপিএস অফিসার আমাকে বলেছেন যে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল আমাকে খুন করার

No comments:

Post a Comment

Post Top Ad