একনজরে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 May 2018

একনজরে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল



আসানসোলের বারাবনি এলাকায় পানুড়িয়া , জামগ্রাম, দোমোহানী, বারাবনি, ইঁটাপাড়া, পাঁচগাছিয়ার সবকয়টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। পুঁচড়াতে ১টি  এবং নুনি পঞ্চায়েতের ২টি আসনে জয়ী হয়েছে বিজেপি।

গননা কেন্দ্রের লোহার নেট কেটে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা | গোপালনগর থানার চৌবেড়িয়া পঞ্চায়েতের ঘটনা | গননা কেন্দ্রের উত্তেজনা প্রশমিত করতে র‍্যাফ , বিশাল পুলিশ বাহিনী |

গাইঘাটা ব্লকের ডুমা পঞ্চায়েতে  ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা । ১৮৪ নং বুথে। অভিযুক্ত ধরা প়ড়ে যায় পুলিশের হাতে। বিজেপির অভিযোগ ঐ বুথে বিজেপি জিতেছিল । চিৎকার চেচাঁমেচির মধ্যে এক ভোটকর্মি অসুস্থ হয়ে পড়েন। ঘটনায় আটক এক।

বসিরহাট ১ এর ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ১৭টি আসনের ১৭টি  তৃণমূল পেলো।
গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েতের ১৫টির মধ্যে ১টা সিপিএম ১টা বিজেপি বাকি সব তৃণমূল কংগ্রেস জয়ী ।

সালানপুর ব্লকের গ্রাম পঞ্চায়েতের ৩১টি আসনের ২৬টি জয় লাভ তৃণমূলের,বিজেপি ৪টি আসনে ও কংগ্রেস একটি আসনে জয়লাভ করেছে৷

হাবড়া দুই ব্লকের অশোকনগর সমস্ত পঞ্চায়েতেই ভোটে তৃনমূল এগিয়ে রয়েছে। তাই গননা কেন্দ্রের বাইরে চলছে বিজয় উল্লাস।

প্রথম রাউন্ডে বসিরহাট ২ নং ব্লকের কচুয়া জি পি ১০ টায় ৯ টা জয়ী তৃণমূল।

আসানসোলের  সালানপুর ও বারাবনি ব্লক এর ভোটগণনার কেন্দ্রে এর বাইরে তৃণমূল  সমর্থকরা উল্লাস ,মিছিল  করলো । জেতার  আনন্দ করল সবুজ  আবির মেখে।

বনগাঁ ব্লকের গঙ্গানন্দপুর পঞ্চায়েত তৃনমূলের দখলে।

No comments:

Post a Comment

Post Top Ad