পঞ্চায়েত নির্বাচন ফলাফল: এগিয়ে তৃণমূল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 May 2018

পঞ্চায়েত নির্বাচন ফলাফল: এগিয়ে তৃণমূল



বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা। রাজ্যের ২০ জেলার ২৯১টি কেন্দ্রে গণনা হচ্ছে। সকাল সাড়ে ৭টায় খোলা হয়েছে স্ট্রং রুম। ৮টা থেকে শুরু হয়েছে গণনা। প্রথমে গণনা চলছে গ্রাম পঞ্চায়েতের ৩১ হাজার ৮০২টি আসনে। তারপর হবে পঞ্চায়েত সমিতির ৬ হাজার ১২৩ আসনে। সবশেষে হবে জেলা পরিষদের ৬২১টি আসনে। গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কাউন্টিং হলের সামনের ২০০ মিটারে ১৪৪ ধারা জারি রয়েছে।

সকাল ৮টা ৫৪, ঝাড়গ্রাম : গণনা শুরু হল সব কেন্দ্রে

সকাল ৮টা ৫০, পশ্চিম বর্ধমান: ব্যালট বক্স খুলতে সমস্যা, ভোট গণনা শুরু হয়নি কাঁকসায়

সকাল ৮টা ৪৮, নদিয়া : হাঁসখালিতে বিরোধী এজেন্টদের কাউন্টিং হলে ঢুকতে বাধা। অভিযুক্ত তৃণমূল। জেলাশাসকের দ্বারস্থ হচ্ছে বিরোধীরা

সকাল ৮টা ৪৩, মুর্শিদাবাদ : ভগবানগোলায় CPI(M) এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে




সকাল ৮টা ৩৫, হাওড়া : উলুবেড়িয়ায় এখনও শুরু হয়নি গণনা। এজেন্টরা এখন কাউন্টিং রুমে ঢুকছেন

সকাল ৮টা ৩৩, মুর্শিদাবাদ : এখনও শুরু হয়নি গণনা

সকাল ৮টা ২২, পশ্চিম বর্ধমান : দুর্গাপুর মহকুমার ৪টি ব্লকে গণনা কেন্দ্রে অনুপস্থিত বিরোধীরা। অন্ডাল, কাঁকসা, দুর্গাপুর-ফরিদপুর ও পাণ্ডবেশ্বরে ভোটগণনা কেন্দ্রে দেখা নেই বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের

সকাল ৮টা ২০, পশ্চিম বর্ধমান : রানিগঞ্জ গার্লস কলেজের গণনা কেন্দ্রে ঢুকতে বাধা সাংবাদিকদের

সকাল ৮টা ১৪, উত্তর ২৪ পরগনা : রাজারহাটে এক এক করে বিরোধী প্রার্থী ও এজেন্টদের মেরে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সংবাদমাধ্যমকে ছবি তুলতে বাধা দেওয়া হচ্ছে। কাউন্টিং সেন্টারের বাইরে দাঁড়িয়ে পুলিশ। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বিরোধীরা

সকাল ৮টা ০৯, উত্তর ২৪ পরগনা : পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের ১৯১ পার্টের BJP প্রার্থী ঝরনা নস্কর এবং ওই পঞ্চায়েতের ১৯৩ পার্টের BJP প্রার্থী প্রণব মণ্ডলকে বের করে দেওয়া হয় কাউন্টিং হল থেকে। IDকার্ড কেড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সকাল ৮টা ০৮, উত্তর ২৪ পরগনা : রাজারহাটে কাউন্টিং হল থেকে BJP প্রার্থী এবং কাউন্টিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সকাল ৮টা : শুরু ভোটগণনা

সকাল ৭টা ৩০, পশ্চিম বর্ধমান : কাঁকসায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ২ নম্বর জাতীয় সড়কের ধারে বাঁশকোপায় চলছে নাকা চেকিং

সকাল ৭টা ২০ : ক্যাম্প অফিসে তৃণমূল কর্মীদের ভিড় জেলায় জেলায়

সকাল ৭টা ১০ : গণনাকেন্দ্রে ঢুকতে শুরু করেছেন ভোটকর্মীরা

No comments:

Post a Comment

Post Top Ad