স্নেহা চক্রবর্তী, বীরভূম: দুই এক জায়গায় অশান্তি হয়েছে, তা বিজেপি করিয়েছে। আর সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। এমনটাই দাবী তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মন্ডল। বিক্ষিপ্ত অশান্তির মধ্যে বীরভূমের ৬০ পঞ্চায়েত সমিতি ২৭৯টি পঞ্চায়েত নির্বাচন হয়েছে ।বোমা বাজি, ব্যালট লুঠ সহ বিভিন্ন অশান্তির জন্য মহম্মাদ বাজার , ময়ূরেশ্বর ব্লকে মোট ৬টি বুথে পুন নির্বাচন হওয়ার সম্ভাবনা ।
যদিও শান্তিপূর্ন নির্বাচন হয়েছে বলে দাবি করেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল । সভাপতির দাবি খারিজ করে বিরোধীরা। সিপিএমের জেলা সভাপতি মনসা হাঁসদা জানান , সন্ত্রাস বোমাবাজি করেছে, বিরোধীদের বের করে ছাপ্পা দিয়েছে তৃনমূল কংগ্রেসের কর্মীরা । একই প্রতিক্রিয়া জেলা বিজেপি নেতৃত্ব ।

No comments:
Post a Comment