আদৌ কি সস খাচ্ছেন ? নাকি সসের নামে অন্য কিছু ? শিলিগুড়িতে নকল সস কারখানার হদিশ পাওয়ার পর এই প্রশ্ন ফের উঠল।
অবিকল সস। তবে আসল নয় নকল। এই সস তৈরি হচ্ছে পচা কুমড়ো থেকে। পচা কুমড়োর সঙ্গে মেশানো হচ্ছে কেমিকাল ও পচা টমেটোর রস। সবমিলিয়ে তৈরি হচ্ছে সস।
এমনই এক সস কারখানার হদিশ পেল শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (EB) কর্তারা। গোপন সূত্রে খবর পেয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ গতরাতে শিলিগুড়ি মহকুমার বলরামজোত এলাকায় অভিযান চালায়। উদ্ধার হয় প্রচুর পরিমাণ নকল সস। উদ্ধার হয় আচারও। নকল সস তৈরির অভিযোগে কারখানার মালিক হারান মোদককে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
শিলিগুড়িতে একাধিক সময়ে নকল খাদ্যদ্রব্য তৈরির কারখানার হদিশ পাওয়া গেছে। সে সব জায়গায় অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ নয়তো NJP থানা। অভিযান চলাকালীন একাধিক সময়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নকল মদ, নকল মটর সহ একাধিক সামগ্রী। এবার উদ্ধার হল নকল সস ও আচার।

No comments:
Post a Comment