আই পি এল: ৬ উইকেটে জয়ী পাঞ্জাব - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 7 May 2018

আই পি এল: ৬ উইকেটে জয়ী পাঞ্জাব



নিজস্ব সংবাদদাতা  : মোহালিতে রাজস্থানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ৬ উইকেটে জয়ী হল পাঞ্জাব।    রাজস্থান রয়্যালসের ১৫২ রানের জবাবে ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব।  এই ম্যাচে জয়ের ফলে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এল তারা।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক আশ্বিন। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজস্থান রয়্যাল।  পাওয়ার প্লে তে দুটি উইকেট চলে যাওয়ায় কিছুটা ব্যাকফুটে ছিল দল। এদিন দুরন্ত ক্যাচ ধরেন ক্রিস গেইল। তবে ওপেনার জোস বাটলার, সঞ্জু স্যামসন এবং শেষদিকে শ্রেয়াস গোপালের রানে ২০ ওভারে রাজস্থানের সংগ্রহ ১৫২।

জবাবে ব্যাট করতে নেমে অল্প রানে প্যাভিলিয়নে ফেরেন ক্রিস গেইল এবং মায়াঙ্ক আগরওয়াল।  তবে দলের হাল ধরেন কে এল রাহুল এবং করুণ নায়ার। তাদের যুগলবন্দিতে জয়ের রাস্তায় এগিয়ে যায় পাঞ্জাব। শেষে ষ্টারনিসের সাথে জুটি বেঁধে দলকে জেতান কে এল রাহুল। ৫৪ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন তিনি।  ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন কে এল রাহুল ।

এই ম্যাচে হেরে গিয়ে এছরের আই পি এল দৌড় কার্যত শেষ রাজস্থান রয়্যালের।

No comments:

Post a Comment

Post Top Ad