চাঁদনী,পাঁশকুড়া: ধান চুরি করতে গিয়ে হাতেনাতে ধরাপড়ল ছয় দুষ্কৃতী। বুধবার রাতে ঘটনাটি ঘটে পাঁশকুড়া থানার ধুলিয়াড়া গ্রামে ।অভিযোগ, ধান ব্যবসায়ী অজয় পাল এর ধানের গোডাউন থেকে গভীর রাতে পিকআপ ভ্যানে করে চুরি করছিলেন সাতজন চোর। চুরির ঘটনা প্রত্যক্ষ করেন মালিক । NH 6 মুম্বাই রোডে টহলরত পুলিশকে দেখে চিৎকার শুরু করেন মালিক ।
পরিস্থিতি বুঝতে পেরে ধান ভর্তি পিকআপ ভ্যানটি নিয়ে চম্পট দেয় সাত দুষ্কৃতী। অভিযোগ পেয়েই পুলিশ দুষ্কৃতীদের পেছনে ধাওয়া করে ।কোলাঘাট থানার সাগর বাড়ের কাছে ধরে ফেলেন ছয় দুষ্কৃতীকে। পালিয়ে যায় একজন। ধৃত ছয়জনকে বৃহস্পতিবার তমলুক আদালতে তোলা হয়েছে।উদ্ধার হয় পিকআপভ্যান ও কুড়ি বস্তা ধান। পুলিশ সূত্রে খবর আরও অনেক চুরির ঘটনায় অভিযুক্ত এই দুষ্কৃতীর দলটি।


No comments:
Post a Comment