বলিউড পাড়া যখন সোনম কাপুরের বিয়ে নিয়ে সরগরম তখনই অন্য একটি খবরে আলোচনায় এসেছেন করেছেন সলমনের প্রেমিকা ইউলিয়া ভাঞ্চুর। সলমন খানের সঙ্গে রোমানিয়ান মডেল ইউলিয়ার প্রেম ভেঙে যাওয়ার গুঞ্জন উঠেছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইউলিয়ার একটি পোস্টকে কেন্দ্র করে এই গুঞ্জন শুরু হয়েছে। এই অভিনেত্রী ও মডেল লিখেন, ‘অতীতে আমার হয়তো সবচেয়ে বড় ভুল ছিল, আমি বিশ্বাস করতাম। উপযুক্ত ব্যক্তিকে খুঁজে পাওয়াই ভালবাসা। কিন্তু বাস্তবে উপযুক্ত ব্যক্তি হয়ে ওঠাই ভালবাসা। যে ব্যক্তির সঙ্গে জীবন কাটাতে চাও, তাকে খুঁজো না। বরং সেই ব্যক্তি হয়ে ওঠো, যার সঙ্গে তুমি জীবন কাটাতে চাও।’
মূলত এই পোস্টের পরই সলমন ভক্তরা মনে করছেন ইউলিয়ার সঙ্গে হয়তো সলমনের সম্পর্কটা ভালো যাচ্ছে না। ইউলিয়ার এমন পোস্ট যেন সেই ইঙ্গিতই দিচ্ছে।
২০১৬ সালের ১৩ মে মুম্বাইয়ে নায়িকা প্রীতির বিয়ের অনুষ্ঠানে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল সলমন ও ইউলিয়াকে। এরপরই গুঞ্জন উঠে সলমন-ইউলিয়া প্রেম করছেন। পরবর্তীতে অনেক অনুষ্ঠানেই তাদের একসঙ্গে দেখা যায়। সলমনের বাড়িতে থাকতেও দেখা যায় এই রোমানিয়ান মডেলকে।
কিছুদিন আগেই সলমনের অন্যতম প্রিয় বিগ বস প্রতিযোগী এলি আব্রাম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যায়, ইউলিয়ার উপস্থিতিতেই এলিকে পিছন থেকে জড়িয়ে ধরেছেন সালমান।
পরে অবশ্য সেই ছবি মুছে দেয়া হয়। কিন্তু সেটি সলমনের ভক্তদের নজর এড়িয়ে যায়নি। এই ঘটনার পরই এখন ইউলিয়ার এই পোস্ট নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।

No comments:
Post a Comment