'সাঞ্জু'-র ট্রেলারে রণবীরের চমক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 31 May 2018

'সাঞ্জু'-র ট্রেলারে রণবীরের চমক




বলিউডের মুন্না ভাই খ্যাত অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক 'সাঞ্জু'। গুণী পরিচালক রাজকুমার হিরানি নির্মিত সিনেমাটিতে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা রণবীর কাপুর।

কয়েকদিন আগে প্রকাশিত হয় এর টিজার। এবার সিনেমাটির ট্রেইলার প্রকাশ করলেন নির্মাতারা।

 বুধবার ইউটিউবে ট্রেইলারটি প্রকাশ করা হয়। মাদকে আসক্ত হয়ে পড়া, আন্ডারওয়ার্ল্ডে জড়িয়ে যাওয়া, অস্ত্র মামলায় হাজতবাস, প্রেম, দাম্পত্য জীবন, সিনেমায় অভিনয়সহ সঞ্জয়ের জীবনের নানা গল্পই তুলে ধরা হয়েছে এতে। সঞ্জয়ের চরিত্রটি ফুটিয়ে তুলতে সব রকম চেষ্টা করেছেন রণবীর।   শুধু তাই নয়, সঞ্জয়ের কণ্ঠস্বরও আয়ত্ত করার চেষ্টা করেছেন জাগ্গা জাসুস অভিনেতা।

ফক্স স্টার স্টুডিওর সঙ্গে সাঞ্জু সিনেমাটির প্রযোজনায় আছেন বিধু বিনোদ চোপড়া। রণবীর কাপুর ছাড়াও এ সিনেমায় দিয়া মির্জা, কারিশমা তান্না, সোনম কাপুর, মনীষা কৈরালা ও পরেশ রাওয়ালকে দেখা যাবে। আগামী ২৯ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad