আসানসোলঃ গত ২০/৩/২০১৮ তে মহামান্য সুপ্রীম কোর্ট এসসি/এসটি
এট্রোসিটিস অ্যাক্ট সংশোধন সম্পর্কিত যে রায় দেন,তার প্রতিবাদে পঃ বর্ধমান জেলায় তপশিলি জাতি উপজাতি সমাজের পক্ষ থেকে শুক্রবার ৪ঠা মে আসানসোলের বি এন আর মোড়ে এক প্রতীকি পথ অবরোধের কর্মসূচী নেওয়া হয়৷
বেলা সাড়ে বারোটা নাগাদ শহরের ব্যস্ততম রাস্তা পথ অবরোধের সম্মুখীন হওয়ায় তীব্র যান জটের সৃষ্টি হয়৷প্রায় আধঘন্টা পথ অবরোধের পর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পথ অবরোধ উঠে যায়৷তবে তপশিলি জাতি-উপজাতি সমাজের পক্ষ থেকে এদিন মাননীয় রাষ্ট্রপতির উদ্দেশ্যে মহকুমা শাসকের দপ্তরে এক স্মারক লিপি প্রদান করা হয়৷যেখানে আবেদন রাখা হয় যাতে মহামান্য সর্বোচ্চ আদালত গত ২০/০৩/১৮ তে দেওয়া এট্রোসিটিস অ্যাক্ট সম্পর্কিত সংশোধনের বার্তাটি পুনরবিবেচনা করেন৷
তপশিলি জাতি-উপজাতি সমাজের দাবি,সুপ্রীম কোর্টের রায়ে তারা অসহায়তার সম্মুখিন হয়েছেন এবং একই সাথে আগামী দিনে তারা সমূহ ক্ষতির সম্মুখীন হবেন৷
No comments:
Post a Comment