নিজস্ব সংবাদদাতা : ভারতীয় জার্সি তাকে না ফেরালেও, বারবার তাকে ফিরিয়ে দিচ্ছে আইপিএল | আইপিএলের প্রথম ১০ টি মরসুমে কোনো ট্রফি ঘরে তুলতে পারেনি বিরাট কোহলির ব্যাঙ্গালোর | এ মরসুমেও সেভাবে দাগ কাটতে পারেনি তার দল | প্লে অফে ওঠার জন্য সব ম্যাচ তাদের জিততে হবে | সেই লক্ষ্ নিয়েই সোমবার হায়দ্রাবাদের মুখোমুখি ব্যাঙ্গালোর | প্রথমে ব্যাট করে কেন উইলিয়ামসের নেতৃত্বে সারাইজার্স হায়দ্রাবাদের রান ১৪৬।
এবারের মরসুমে ভালো ফর্মে থাকলেও এদিন শুরু থেকে সেভাবে রানের ঝড় দেখতে পারেননি হায়দ্রাবাদের প্লেয়াররা | অল্প রানের মধ্যেই আউট হয়ে যান আলেস হেলস (৫), শিখর ধাওয়ান(১৩), মনীশ পাণ্ডে(৫) | ৮.২ ওভারে একটা সময় মাত্র ৪৮ রানে ৩ উইকেট হারিয়ে ঢুকছিল সারাইজার্স হায়দ্রাবাদ | কিন্তু সেখান থেকে খেলা ধরেন কেন উইলিয়ামস এবং সাকিব আল হাসান | মাত্র ৩৫ বলে পূর্ণ করেন তার হাফ সেঞ্চুরি | শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৬ রান করে ফেরত যেতে হয় তাকে | সাকিব আল হাসান করেন ৩১ বলে ৩৫ রান। শেষ দিকে দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করেন ইউসুফ পাঠান। তবে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে ফিরতে হয় তাকে। তবে শেষে তাসের ঘরের মতো ভেঙে পড়ে হায়দরাবাদ।
ম্যাচে যে কোনো মূল্যে এদিন জয় দরকার বিরাট কোহলির | কারণ এই ম্যাচে হার মানে, আইপিএল জার্নির আশা শেষ | অন্যদিকে প্লে অফ প্রায় নিশ্চিত সানরাইজার্সের | পারবে কি জিততে ব্যাঙ্গালোর, উত্তর দেবে পরের ইনিংস |

No comments:
Post a Comment