নিষিদ্ধ সানি লিওন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 May 2018

নিষিদ্ধ সানি লিওন!



পাকিস্তানে নিষিদ্ধ হলো ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওন অভিনীত গান। শাহরুখ অভিনীত ‘রইস’ ছবির একটি আইটেম গানে কোমর দুলিয়েছেন তিনি। সম্প্রতি গানটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সেন্সর বোর্ড। জানা গেছে, আশির দশকে বলিউডের ‘কোরবানি’ ছবিতে ‘লায়লা ও লায়লা’ গানের রিমেক এই গান। ‘কোরবানি’ ছবিতে এই গানটিতে অভিনেত্রী জিনাত আমানকে দেখা গিয়েছিল। ‘রইস’ ছবির ‘লায়লা ও লায়লা’ গানে নেচেছেন সানি। তার অভিনীত এই গানটির বিরুদ্ধে পাকিস্তানের সেন্সর বোর্ড দুটি অভিযোগ তুলেছে। প্রথমত, সানি একজন প্রসিদ্ধ পর্নতারকা; দ্বিতীয়ত, এই গানে সানি নিজেকে অশ্লীলভাবে প্রদর্শন করেছেন। এ বিষয়ে আরও জানা যায়, রিমেক ‘লায়লা ও লায়লা’ গানটি পরিচালনা করেছেন রাম সম্পদ। রাহুল দোলাকিয়া পরিচালিত ‘রইস’ ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান, মাহিরা খান, ফারহান আখতার এবং নওয়াজউদ্দিন সিদ্দিকীসহ অনেকে। এই সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে পাকিস্তানি ভিডিও জকি মাহিরার। ছবিটি প্রযোজনা করছেন রিতেশ সিদ্ধানি, ফারহান আখতার এবং গৌড়ী খান। ২০১৭ সালের ২৬ জানুয়ারি ছবিটি মুক্তি পাচ্ছে। তবে পাক সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্তের বিপরীতে ছবি সংশ্লিষ্ট কেউই এখনো মুখ খোলেননি।

No comments:

Post a Comment

Post Top Ad