কুলপি, ১৮ মে : পঞ্চায়েত ভোটে জয়ের পর এলাকায় বিজয় মিছিল করার সময় তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল CPI(M)-এর বিরুদ্ধে। এই ঘটনায় চারজন তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার অন্তর্গত রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের আলি পাড়ায়।
আহতদের ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ টহল দিচ্ছে।

No comments:
Post a Comment