বেধড়ক মার তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 4 May 2018

বেধড়ক মার তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে!





উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়া থানার উত্তরশাইকাটি পঞ্চায়েতের ১০৭ নং বুথের তৃণমূল কংগ্রেস গ্রাম সভার প্রার্থী মনিরুল মন্ডল বৃহস্পতিবার রাত ১১ টা  নাগাদ প্রচার সেরে বাড়ি ফিরছিলেন সঙ্গে ছিলেন সংখ‍্যালঘু সেলের সভাপতি নুর হোসেন। ফেরার পথে একদল দুঃস্কৃতি হাতে বাঁশ লাঠি ,লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ । গুরুতর আহত অবস্থায়  বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। স্থানীয় তৃণমূল নেতারা অভিযোগ করছেন সিপিএমের দিকে।

No comments:

Post a Comment

Post Top Ad