ব্রেকিং: তৃণমূলের পতাকা ছিঁড়ে খালের জলে!তারপর যা হল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 6 May 2018

ব্রেকিং: তৃণমূলের পতাকা ছিঁড়ে খালের জলে!তারপর যা হল



চাঁদনী, মহিষাদল: নির্বাচনের দিনক্ষণ  নিয়ে কোর্টে টালবাহানা হলেও এলাকায় এলাকায় ভোট অশান্তি লেগেই রয়েছে।শনিবার রাতের অন্ধকারে মহিষাদল ব্লকের রমণী মোহন মাইতি অঞ্চলের ৪৭/ বি বুথে শাসকদল তৃণমূলের পতাকা ছিঁড়ে  খালের জলে ফেলে দেওয়ার পাশাপাশি এলাকার তৃণমূল সমর্থিত একটি ক্লাবঘরে হামলা চালিয়ে ভাঙ্গচুর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার  করেছে বিজেপি নেতৃত্ব। শাসকদলের করা অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে।


স্থানিয় তৃণমূল নেতা তাপস মল্লিক জানান, এলাকায় পূর্ব এই ধরনের ঘটনা কোনদিন ঘটেনি এলাকায়। এই প্রথম এলাকায় বিজেপি প্রার্থী দিয়েছে। তারাই রাতের অন্ধকারে এলাকার তৃণমূলের প্রায় ১০০ পতাকা ছিঁড়ে  খালের জলে ফেলে দেওয়ার পাশাপাশি এলাকার ১৯ বছরের প্রাচীন সংগঠনের একটি ক্লাবঘর ভেঙ্গে দেয়।এছাড়া বিজেপির দুষ্কৃতীরা এলাকায় অশান্তি সৃষ্টি করে চলেছে। এলাকায় শান্তি বজায় রাখতে বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের দারস্থ হয়েছি। মহিষাদল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অপরদিকে বিজেপির বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার  করে বিজেপির জেলার কমিটির সদস্য তপন ব্যনার্জী জানান, অভিযোগ সম্পূর্ন মিথ্যা। রাজ্যের মানুষ দেখেছ মনোনয়ন  জমা দেওয়ার প্রথমদিন থেকে শাসকদলের প্রতিনিধিরা কিভাবে অত্যাচার করে চলেছে। এই ধরনের অভিযোগ করে আমাদের থামানো যায় না। মানুষই ভোট বাক্সের এর জবাব দেবে।

No comments:

Post a Comment

Post Top Ad