উড়ল আবির, চলল নাচ, জেলা জুড়ে ঘাসফুল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 May 2018

উড়ল আবির, চলল নাচ, জেলা জুড়ে ঘাসফুল



জয়ন্ত সাহা, আসানসোল :  বৃহস্পতিবার সারা রাজ্যের সাথে আসানসোলের চারটি ব্লকেও ছিল পঞ্চায়েত নির্বাচনের গননা। এদিন ভোটের গননাকে কেন্দ্র করে রানিগঞ্জ, বারাবনি, সালানপুর ও জামুড়িয়া ব্লকের গননা কেন্দ্রগুলিতে নিরপত্তা ব্যবস্থা মজবুত করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। এদিন গননা কেন্দ্রগুলিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশের উচ্চপদস্থ কর্তারাও উপস্থিত ছিলেন। এদিন সালানপুর ব্লকের পঞ্চায়েত সমিতিতে ১১টি  আসনের সবকটি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। গ্রাম পঞ্চায়েতের মোট ৪৩ টি  আসনের মধ্যে তৃণমূলের দখলে গিয়েছে ৩৬টি  আসন। অপরদিকে আসানসোলের বারাবনি ব্লকের পঞ্চায়েতগুলির মধ্যে কেবল পুঁচড়াতে ১টি ও নুনিতে ২টি আসন পেয়েছে বিজেপি।  বারাবনি ব্লকের বাকী সমস্ত আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ।



এদিন তৃণমূলের ভাল ফল হওয়ার পর গননা কেন্দ্রের বাইরে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। চলে আবির খেলা।

জয়ের আনন্দে শুরু হয় আদিবাসী নৃত্য। ধামসা মাদলের ছন্দে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা। জয়ের পর দলীয় নেতা কর্মীদের সাথে দেখা করে শুভেচ্ছা জানান বিধায়ক বিধান উপাধ্যায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নের জন্য সকলে তাদের আশীর্বাদ করেছেন।

প্রসঙ্গত রানিগঞ্জ জেলা পরিষদের সবকটি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি রানিগঞ্জ ব্লকের ৬টি  পঞ্চায়েতের ৫টি  নিজেদের দখলে নিয়েছে তৃণমূল  একটি দখল করেছে বামেরা। জামুড়িয়া ব্লকের ১০টি  পঞ্চায়েতের সবকটি দখল করেছে তৃণমূল। 

No comments:

Post a Comment

Post Top Ad