মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের রথতলা ও বনঘেরীর ২১ ও ১৯ নম্বর বুথের বিজয়ী মিছিল। বৃহস্পতিবার এই বুথের বিজয়ী প্রার্থী দেবব্রত মাইতির নেতৃত্বে কয়েক হাজার তৃণমূল সমর্থক এই মিছিলে অংশ নেন। বাজি ও বাজনার শব্দে এদিন বিজয় মিছিল হয়ে উঠেছিল আনন্দমুখর । বিজয়ী প্রার্থী দেবব্রত মাইতি জানান, ‘বিপুল জয়ের আবেগে আজ সবুজ আবীরে রঙিন হয়ে উঠেছেন তৃণমূল সমর্থকেরা। প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের ২১টি আসনের মধ্যে, ২১টি আসনই আজ তৃণমূলের দখলে।’ তিনি আরও বলেন, ‘এই জয় উন্নয়নের জয়। প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা উন্নয়নের পক্ষে এই রায় দেন।’ তবে এদিন বিজয় মিছিলের শেষে, কাকদ্বীপের পাকাপোলে বিজয়ী সমাবেশেরও আয়োজন করা হয়েছিল।

No comments:
Post a Comment