ভ্যান চালক প্রার্থী! ভ্যানেই ভোটপ্রচার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 May 2018

ভ্যান চালক প্রার্থী! ভ্যানেই ভোটপ্রচার



  মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা:     সকাল - দুপুর - রাত্রি ভ্যান চালিয়ে পৌঁছে যান দ্বীপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ভ্যানের চাকা না গড়ালে দানাপানি জুটবে না পেটে।ভ্যানই একমাত্র রুটিরুজির বাহন।ভোটে তাই ভ্যান চালানোর বাইরে গিয়ে কিছু করার ফুসরত নেই।অথচ করতে হবে ভোটের প্রচার। তাই ভ্যান চালক প্রার্থীর ভ্যানে বসলেই শুনতে হবে তার ভোটের প্রচার। তাকে ভোট দিয়ে জেতানোর কাতর আমন্ত্রন।
     নাম অশোক গিরি।বছর চল্লিশের মধ্যে বয়স। সন্তান নিয়ে তিন জনের পরিবার।ভ্যান চালিয়ে দিন গুজরান কোনোও মতে। কিন্তু ছাত্র অবস্থা থেকে যুক্ত রাজনীতির সঙ্গে।এবার পঞ্চায়েতে সুযোগ পেয়েছেন ভোটে দাঁড়ানোর। তাই মনোনয়ন ও জমা দিয়েছেন এস ইউ সি আই য়ের দলের হয়ে।প্রতীক চিহ্ন টর্চ লাইট নিজ হাতে এঁকেছেন দেওয়ালে দেওয়ালে। গোসাবা ব্লকের রাঙাবেলিয়া  গ্রাম পঞ্চায়েতের ৫৩ নং পার্ট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এই পঞ্চায়েতের ১২ টি আসনের মধ্যে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এস ইউ সি আই। যার মধ্যে একটিতে প্রার্থী ভ্যান চালক অশোক গিরি।

              গোসাবার ব্লকের বাগবাগান থেকে গোসাবা বাজার পর্যন্ত মটোর ভ্যান চালান তিনি।নদীর পাড় দিয়েই প্রতিদিনের যাতায়াত। এই যাতায়তের পথে তার ভ্যানের যাত্রী হিসাবে ওঠেন এলাকার ই মানুষ জন।যারা সকলেই হয়তো তার পার্টের ভোটের নন। কিন্তু অসুবিধে নেই। সমস্ত যাত্রী কে বোঝান তিনি।ভ্যান কে সাজিয়েছেন দলীয় পতাকা দিয়ে।      এবিষয়ে প্রার্থী অশোক গিরি বলেন,  "  এলাকার নানা আন্দোলনের সাথে থাকি আমরা। তাই ভ্যানে চড়ে বসা মানুষ দের কে বোঝাই প্রাথমিক স্তর থেকে পাশ ফেল প্রথা ফিরিয়ে আনা।নারী নির্যাতন বন্ধ করা,ধর্ষণের কঠোর সাজা ইত্যাদি।"

     ভ্যানের যাত্রীরা পয়সা দিয়ে যাতায়াত করেন তার ভ্যানে । সেখানে থাকেন বিভিন্ন মতাদর্শের মানুষ। অথচ তিনি প্রচার করেন বিশেষ রাজনৈতিক দলের হয়ে।এ ব্যাপারে যাত্রীরা অসন্তুষ্ট হয় না ?  এবিষয়ে তিনি বলেন, "আমার সম্পর্কে কম বেশি সকলেই জানে। কোনোও যাত্রী কোনোও বিষয়ে  আপত্তি তোলে নি।তৃনমূল কংগ্রেসের প্রার্থী আমার ভ্যানে বসে মনোনয়ন দিতে গেছে।আমি মনোনয়ন দিয়েছি ওরা ও মনোনয়ন দিয়েছে। আবার এক সাথে আমি ভ্যান চালিয়ে তাদের নিয়ে গ্রামে ফিরেছি।"

        বাড়ি বাড়ি  গিয়ে প্রচার তার পক্ষে সম্ভব নয়। তাহলে টান পড়বে পেটে।তাই ভ্যানে বসা মানুষ দের কাছে নিজের দলের সর্ম্পকে জানিয়ে চালিয়ে যাচ্ছেন জেতার আবেদন।জেতার ব্যাপারে আশাবাদী তিনি।








       


      

No comments:

Post a Comment

Post Top Ad