স্নেহা চক্রবর্তী, বীরভূম: অন্যান্য জেলায় পঞ্চায়েত নির্বাচনে প্রচার তুঙ্গে উঠলেও, বীরভূমে পঞ্চায়েত নির্বাচনের প্রচার যেন ম্রিয়মান। কারন বীরভূমের ৪২টি জেলা পরিষদের প্রতিটি বিনা প্রতিদ্বন্দ্বীতায় তৃনমূল কংগ্রেস প্রার্থীরি জয়লাভ করেন । ১৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৬টি দখল করেছে শাসকদল। বাকি পঞ্চায়েতও দখলের পথে তৃনমূল কংগ্রেস । ১৬৭ টি গ্রাম পঞ্চায়েত এর মধ্যে ইতিমধ্যে দুই তৃতীয়াংশ পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন তৃনমূল । বাকি কয়েকটি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি নির্বাচন হচ্ছে । তার মধ্যে নজর কারা ময়ূরেশ্বর ১ ব্লক । এখানে তৃনমূল কংগ্রেস , কংগ্রেস , বামফ্রন্ট ও বিজেপি লড়াইয়ের ময়দানে নেমেছেন।
যদিও এই ময়ূরেশ্বর বিধানসভা এক সময় বামদুর্গ ছিলো। কিন্তু গত বিধানসভায় বামফ্রন্টকে হারিয়ে তৃনমূল কংগ্রেসের প্রাথী অভিজিৎ রায় প্রায় ৪০হাজার ভোটে জয়লাভ করেন । তারপর থেকেই ওই বিধানসভা বামফ্রন্টের ক্ষয় হতে শুরু করে, উঠে আসে ভারতীয় জনতা পাটি। বীরভূমে অধিকাংশ ব্লকে শাসক দলের লোকজন বিরোধীদের অট্কালেও ময়ূরেশ্বর দুটি ব্লকে বিরোধীদের আটকাতে পারেনি । তাই নজর কারা কেন্দ্র হতে চলেছে ময়ূরেশ্বর বিধানসভা। নির্বাচন যত এগিয়ে আসছে ততই তাপ বাড়ছে শাসক বিরোধী দুই রাজনৈতিক দলের । পাল্লা দিয়ে শাসকের বিরুদ্ধে লড়াই করছে বিজেপি । এই কেন্দ্রে বিজেপির শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারনা । যদিও এই ধারনা উড়িয়ে দিয়েছেন স্থানীয় বিধায়ক অভিজিৎ রায় । তিনি বলেন ভোটের ফলে দেখা যাবে এখানে বিজেপি বলে কিছু নেই । সব কটি আসনে তৃনমূল কংগ্রেস জয়লাভ করবে বলে দাবি করেন তিনি ।
তবে সন্ত্রাস না হলে বিজেপি ময়ূরেশ্বর ১ব্লকের পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত দখল করবে বিজেপি, দাবি বিজেপি নেতৃত্বের। তবে সন্ত্রাসকে রুখে দেওয়ারও ইঙ্গিত দিয়েছে বিজেপি । পিছিয়ে নেই বামফ্রন্ট । রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছে শাসক বিরোধী উভয়ই । বীরভূমে বিক্ষিপ্ত কয়েকটি আসনে নির্বাচন হলেও নজর কারা কেন্দ্র ময়ূরেশ্বর বিধানসভার দুটি ব্লক । শেষ হাসি কারা হাসবে তার জন্য এখন অপেক্ষা আগামী ১৭ মে পর্যন্ত ।


No comments:
Post a Comment