পণের দাবীতে পুড়ল বধূ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 May 2018

পণের দাবীতে পুড়ল বধূ




স্নেহা চক্রবর্তী, বীরভূম: পনের দাবিতে নববধূকে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুড়বাড়ির লোকজনের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীঠে । মৃত বধুর নাম দেবযানী লেট (১৯)। তার বাপের বাড়ি মল্লারপুর থানার টেকেড্ডা গ্রামে । গত মার্চ মাসে তারাপীঠের অটো চালক গয়ানাথ লেট এর সঙ্গে দেবযানীর বিয়ে হয় । পরিবারের দাবি বিয়ের সময় পাত্রপক্ষের দাবি মত প্রায় চার লক্ষ টাকা যৌতুক দেওয়া হয় ।

 অভিযোগ, বিয়ের পর থেকেই  অতিরিক্ত পনের জন্য গয়ানাথ । সেই টাকা না দিতে পারায় মেয়েকে মারধোর করে অত্যাচার করতো সে ।গত মাঝরাতে গয়ানাথের বাড়ি থেকে দগ্ধ অবস্থায় দেবযানীর দেহ উদ্ধার করে প্রতিবেশীরা । তাকে রামপুরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষনা করা হয় । ঘটনায় স্বামী , শ্বশুর , শ্বাশুড়ী ও তাদের এক জামাইয়ের বিরুদ্ধে তারাপীঠ থানায় অভিযোগ জানানো হয়েছে । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।

No comments:

Post a Comment

Post Top Ad