ভাঙ্গল ডান, চিকিৎসা হল বাম হাতের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 12 May 2018

ভাঙ্গল ডান, চিকিৎসা হল বাম হাতের!


স্নেহা চক্রবর্তী, বীরভূমঃ ভাঙ্গলো ডান হাত, চিকিৎসা হলো বাম হাতের। প্রতিবাদ করলে হেনস্থা হতে হয় রুগীর পরিবারকে। এমনি ঘটনা ঘটেছে বীরভূমের সিউরি জেলা হাসপাতালে । চিকিৎসার গাফিলতি জানিয়ে ওই চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতাল সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন পরিবারের সদস্য । যদিও সঠিক চিকিৎসা করেছেন বলে জানান হাসপাতালে কর্তব্য রত চিকিৎসক সুব্রত কুমার গড়াই ।

পরিবার সূত্রে খবর, শুক্রবার সন্ধায় দেড় বছরের শিশুর ডান হাতে প্রচন্ড ব্যাথায় কান্নাকাটি করছে । শিশুর কষ্ট দেখে পরিবারের সদস্য রা বীরভূমের পাথরচাপূরি থেকে সিউরি জেলা হাসপাতালে নিয়ে আসে।প্রথমে হাসপাতালের জরুরি বিভাগে দেখে তাকে এক্সরে করার পরামর্শ দেয় চিকিৎসক । সেই মতো ওই শিশুর এক্সরে করা হয় । অভিযোগ ওই শিশুর ডান হাত ভেঙ্গেছে বলে দাবি পরিবারের । রাতে ওই শিশুকে হাসপাতালে থাকা কর্তব্য রত কর্মীরা ওই শিশুকে নিয়ে যায় চিকিৎসা করার জন্য । কয়েক ঘন্টা পর যখন মায়ের কোলে ওই শিশুকে দেওয়া হয় তখন দেখা যায় যে হাত ভেঙ্গেছে বলে পরিবারের দাবি সেই হাতে চিকিৎসা না করিয়ে বাম হাতে প্লাষ্টার করা হয়েছে । এর পরেই রোগীর পরিবার রাতেই হাসপাতালে প্রতিবাদ করে। প্রতিবাদ করলে তাদের কাছে থাকা প্রেসক্রিপশন এক্সরে রিপোর্ট হাসপাতালের কর্মীরা কেড়ে নেয় বলে অভিযোগ । সকালে ওই শিশুর পরিবার হাসপাতাল সুপারের কাছে মৌখিক অভিযোগ করে । সুপার বিষয়টি দেখার আশ্বাস দেওয়ার পাসাপাসি ওই শিশুকে পুনরায় দেখার কথা জানায় । যদিও ডানহাত ভাঙ্গেনি, বাম হাতে সমস্যা ছিলো বলেই ওই হাতে প্লাস্টার করা হয়েছে বলে দাবি করেন অভিযুক্ত ওই চিকিৎসক । চিকিৎসকের এই ধরনের দাবি মেনে নেতে পারেনি পরিবার ।বিষয়টা তদন্ত করে দেখার আশ্বাস দেয় ওই পরিবারকে ।

No comments:

Post a Comment

Post Top Ad