পরিত্যক্ত ডোবায় দেহ! খুনের স্বীকারোক্তি দাদাদের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 12 May 2018

পরিত্যক্ত ডোবায় দেহ! খুনের স্বীকারোক্তি দাদাদের



জয়ন্ত সাহা, আসানসোলঃ পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার এক যুবকের দেহ। ঘটনাটি ঘটেছে আসানসোল এলাকায়। জানা যায়, শনিবার সকালে এক পরিত্যক্ত ডোবা থেকে এক যুবকের দেহ দেখতে পায় স্থানীয়রা।মৃতের নাম তাপস বাউরি। বাড়ি  আলডি গ্রামে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
অনুমান, কাকাতো দাদারা মিলে টাকার লোভে খুন করেছে ভাইকে। পুলিশ গ্রেফতার করে দুই দাদাকে।  অভিযুক্তরা স্বীকার করেছে তারাই খুন করেছে ভাইকে। পাঁচদিনের জন্য অভিযুক্ত ওই দুই দাদাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে রেখেছে পুলিশ।তদন্তে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad