গঙ্গায় ভাসল যুগলের দেহ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 June 2018

গঙ্গায় ভাসল যুগলের দেহ




গঙ্গার সাঁকরাইলের মিল ঘাটের কাছে ভাসতে দেখা গেল যুগলের মৃতদেহ। এলাকার মানুষজন দেখে প্রথমে সাঁকরাইল থানায় খবর দেয়। পরে নর্থ পোর্ট থানার পুলিশ গিয়ে দেহ দুটি উদ্ধার করে।


স্থানীয়রা দেহ দুটি গঙ্গায় ভাসতে দেখে। নর্থ পোর্ট থানার পুলিশ গিয়ে দড়ি দিয়ে বেঁধে দেহ দুটি পাড়ে তোলে। স্থানীয়রা জানায়, মহিলার পিঠের অংশ পুড়ে গেছে। তাদের অনুমান হয়তো আগুনে পুড়িয়ে ফেলে তারপর গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় দেহটি।


যুবক বা যুবতি কারও এখনও নাম-পরিচয় জানা যায়নি। ওই যুবকের সঙ্গে যুবতির কোনও সম্পর্ক আছে কি না নাকি দুটি দেহই অন্য জায়গা থেকে ভেসে এসেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে নর্থ পোর্ট থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad