২৫০ কোটি টাকায় বিক্রি হল ৬ ইঞ্চির বাটি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 25 June 2018

২৫০ কোটি টাকায় বিক্রি হল ৬ ইঞ্চির বাটি!





বাটিটির ব্যাস ছয় ইঞ্চিরও কম। অথচ নিলামে যা দাম উঠলো তা চোখ কপালে উঠার মতো। ২৫০ কোটি টাকায় বিক্রি হয়েছে চিনামাটির তৈরি এ পাত্র।
দ্য স্ট্রেইট টাইমসের খবরে বলা হয়েছে, সম্প্রতি চীনে একটি চিনামাটির বাটি নিলামে তোলা হয়। যা চীনের কিং সাম্রাজ্যের ব্যবহৃত বাটি। এদিকে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে আরও জানা যায়, নিলামে তোলার মাত্র ৫ মিনিটের মধ্যে এটি বিক্রি হয়ে যায়। এছাড়া অষ্টাদশ শতাব্দীতে সম্রাটের পরিবার এ বাটি ব্যবহার করেছিল বলে প্রমাণও মিলেছে। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি টেলিফোনে নিলাম আয়োজকদের জানান, তিনি বাটিটি ৩০ দশমিক ৪ মিলিয়ন ডলারে কিনে নিতে চান। তবে নিজের পরিচয় গোপন রেখে সেটা কিনবেন তিনি।
আয়োজকদের দাবি, এ বাটি সম্রাটের নিজের কারখানায় তৈরি হয়েছিল। সুতরাং এ বাটি অন্য আট-দশটা বাটির মতো নয়। তাই দাম তো একটু বেশি হবেই।

No comments:

Post a Comment

Post Top Ad