যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ৩৪ বছর সাজার পর নির্দোষ প্রমাণিত হন এক ব্যক্তি।
কাস ডেলেনো রেজিস্টার নামের এক ব্যক্তি একটি খুনের মামলায় ৩৪ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত হন। ১৯ বছর বয়সে জেলে ঢুকেছিলেন তিনি। বের হন ৫৩ বছর বয়সে। যৌবনের শ্রেষ্ঠ সময়টা তাকে জেলে কাটাতে হয়েছে মিথ্যা খুনের মামলায়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এ ঘটনা ঘটে।
কারাগারমুক্ত হয়ে রেজিস্টার সাংবাদিকদের জানান, এখন আমি আর কোনো অনুভূতি বোধ করি না। আপনারা জানেন, ঘটনা সত্য ছিল না। আমিও জানতাম, আমি এর সাথে যুক্ত ছিলাম না। কিন্তু সত্যটিকে প্রমাণ করা গেল না। যাই হোক, এখন আমার ভালো লাগছে এই ভেবে যে, সত্যটি প্রতিষ্ঠিত হয়েছে।
৭৮ বছর বয়সী জ্যাক সেসনকে হত্যার জন্যে রেজিস্টারকে দায়ী করা হয়। এটি ছিল ১৯৭৯ সালের ঘটনা। মিথ্যা মামলায় তাকে ফাঁসিয়ে দেয় পুলিশ। আদালত তাকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রেজিস্টার। এতেই বিপাকে পড়েন রেজিস্টার। মিথ্যা মামলায় ফেঁসে যান তিনি।

No comments:
Post a Comment