ইফতার পার্টি ব্রেকিং: গরহাজির আবু তাহের জয়েন্ট তৃণমূলে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 June 2018

ইফতার পার্টি ব্রেকিং: গরহাজির আবু তাহের জয়েন্ট তৃণমূলে?





  মুর্শিদাবাদ জেলা কংগ্রেস আয়োজিত ইফতার পার্টিতে হাজির থাকলেন না জেলা কংগ্রেস সভাপতি আবু তাহের। আর এতে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি তৃণমূলে যোগ দেবেন আবু তাহের?


গতকাল জেলা কংগ্রেসের তরফে ইফতার পার্টির আয়োজন করা হয়। হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ও জঙ্গিপুরের বিধায়ক অভিজিৎ মুখার্জি। কিন্তু গরহাজির ছিলেন আবু তাহের। এবিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি বলেন, “জেলা সভাপতির পক্ষ থেকেই ইফতার পার্টি ডাকা হয়েছিল। কেন এল না জানি না।” সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলের কাছে আবু তাহেরের না আসায় সংশয় প্রকাশ করেছেন অধীর।


আবু তাদের খান সহ জেলার তিন বিধায়ক কংগ্রেস ছাড়ছেন বলে কয়েকদিন ধরেই জল্পনা চলছে জেলার রাজনৈতিক মহলে। এরই মধ্যে দলবদল নিয়ে শুভেন্দু অধিকারী নিজেই অধীরবাবুর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ঠিক সেই সময় আবু তাহের উপস্থিত না থাকায় বাড়ছে জল্পনা। সূত্রের খবর, অতি সম্প্রতি ফরাক্কা ও নওদার বিধায়ক মইনূল হক তৃণমূলে যোগ দেবেন।

No comments:

Post a Comment

Post Top Ad