মুক্তির আগেই সোনা ঝরছে অক্ষয়ের ‘গোল্ড’ থেকে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 June 2018

মুক্তির আগেই সোনা ঝরছে অক্ষয়ের ‘গোল্ড’ থেকে


বায়োপিকের চর্চাটা ভারতে বহু বছর ধরেই চলছে। তবে সাম্প্রতিক সময়ে কিছুটা বেশি। এক সময় বলিউডের যেসব অভিনেতা মশলাদার ছবি করতেন তাঁরাও এখন বায়োপিকের দিকে ঝুঁকছেন। 
এর মধ্যে অন্যতম ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। ‘টয়লেট: এক প্রেম কথা’, ও ‘প্যাডম্যান’র পর সম্প্রতি ‘গোল্ড’ নামক একটি ছবিতে অভিনয় করেছেন অক্ষয়।
‘গোল্ড’ ছবিটি এক সময়ের ভারতীয় হকি দলের সফল কোচ তপন দাশের জীবনী নিয়ে নির্মিত হয়েছে। ছবিতে তপন দাশের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। 
১৯৩৩ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত লন্ডন অলিম্পিকে ব্রিটিশদের অধীনে থাকাকালীন অলিম্পিকে ভারত তিনবার স্বর্ণপদক পেলেও তিনি স্বপ্ন দেখেন স্বাধীন ভারতও একদিন অলিম্পিকে প্রথম সোনা পাবে। অক্ষয়কে এমনই এক দৃঢ় মনোবল সম্পন্ন প্রশিক্ষকের চরিত্রে দেখা গেছে।
চলতি বছরের ফেব্রুয়ারি’তে প্রকাশ পেয়েছিল ‘গোল্ড’ ছবির টিজার। সম্প্রতি ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। আর ট্রেলার মুক্তি পেতেই দর্শকদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। প্রকাশিত হবার দুই দিনের মধ্যে ইউটিউবে ট্রেলারটি প্রায় দেড় কোটি বার দেখা হয়েছে। সেই সঙ্গে অক্ষয়কে প্রশংসায় ভাসাচ্ছেন অনেক বলিউড তারকারাও।
মুক্তির আগেই ভারতের অনেক চলচ্চিত্র সমলোচক ‘গোল্ড’ ছবির সফলতার ইংগিত পাচ্ছেন। কারণ ট্রেলারেই বাজিমাত করেছে ছবিটি। ২ মিনিট ১৯ সেকেন্ডের ট্রেলারে দেখা যায়- অলিম্পিকে ভারতীয় হকি দলকে স্বর্ণপদক এনে দিতে, ১২ বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন অক্ষয়। 
ট্রেলারে অক্ষয়ের স্ত্রীর চরিত্রে বাঙালি অভিনেত্রী মৌনী রায়কে দেখা গেছে। এছাড়া হকি খেলোয়াড়ের চরিত্রে রয়েছেন অমিত সাধ, কুনাল কাপুর, বিনীত কুমার সিং এর মতো জনপ্রিয় অভিনেতারা।
‘গোল্ড’ ছবিটি পরিচালনা করেছেন রিমা কাগতি। চলতি বছরের ১২ আগস্ট লন্ডন অলিম্পিকে ভারতের সোনা জয়ের ৭০তম বর্ষপূর্তি। এ উপলক্ষে আগস্টের ১৫ তারিখ ভারতের স্বাধীনতা দিবসে ছবিটি মুক্তি দেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Top Ad